ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

করোনায় আক্রান্ত বেবি নাজনীন

ads

করোনায় আক্রান্ত হয়েছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্যাটারসনে একটি হাসপাতালে ভর্তি আছেন। যুক্তরাষ্ট্র ইন্টার স্টেট বিএনপির সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।কাজী শাখাওয়াত হোসেন জানান, গত ১৮ নভেম্বর ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন বেবি নাজনীন। হাসপাতালে তার সঙ্গে ছেলে মহারাজা ও বোন রিনি সাবরিন রয়েছেন। বেবি নাজনীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বেবি নাজনীনের কিডনির কিছু জটিলতা রয়েছে। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

ads
ads
ads

Our Facebook Page